News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীর হয়ে উঠেছে ভারতের জ্ঞানের কেন্দ্র : জে পি নাড্ডা
Image

জম্মু ও কাশ্মীর হয়ে উঠেছে ভারতের জ্ঞানের কেন্দ্র : জে পি নাড্ডা

জম্মু, ২৭ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর হয়ে উঠেছে ভারতের জ্ঞানের কেন্দ্র, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে নাড্ডা বলেছেন, ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীর ভারতের প্রধান প্রতিষ্ঠানগুলির জন্য একটি জায়গা হয়ে উঠেছে, এইমস থেকে আইআইটি পর্যন্ত। জম্মু ও কাশ্মীর হয়ে উঠছে ভারতের নলেজ হাব। এটিই রাজ্যকে দেওয়া প্রধানমন্ত্রী মোদীর উপহার।নাড্ডা আরও বলেছেন, জম্মু ও কাশ্মীরের যুব সমাজ সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করেছে। এটি একটি বিশাল পরিবর্তন। ৩৭০ ধারা বাতিলের আগে এখানে প্রায় ৩০০-৪০০ সন্ত্রাস‍বাদীর জন্ম হয়েছিল এবং তাদের সন্ত্রাস‍বাদী ঘোষণা করা হয়েছিল এবং এখন এই সংখ্যা মাত্র ৪। নাড্ডা আরও বলেছেন, এই প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পাক অধিকৃত কাশ্মীর, জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিরা বিধানসভায় বসবেন। এটিই প্রথম বিধানসভা নির্বাচন যেখানে কাশ্মীরি অভিবাসীদের মনোনীত সদস্যরা বিধানসভায় বসবেন। কংগ্রেস এবং এনসি জম্মুর সর্বনাশ করেছে, এখানকার মানুষের অনুভূতিতে আঘাত করেছে এবং উন্নয়ন স্তব্ধ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি জম্মুকে উন্নয়নের সঙ্গে যুক্ত করেছেন এবং মূলধারার সঙ্গে যুক্ত করেছেন।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top