News Flash

  • Home
  • প্রধান খবর
  • জলপাইগুড়িতে চা বাগানে চিতাবাঘের সন্ধানে গ্রামবাসী, আতঙ্ক এলাকায়
Image

জলপাইগুড়িতে চা বাগানে চিতাবাঘের সন্ধানে গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর(হি.স.): জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসা-মেটেলি রাজ্য সড়কের আইভিল মোড় সংলগ্ন এলাকায় বুধবার সকাল থেকেই চিতা বাঘের সন্ধানে নেমেছে গ্রামবাসী। রীতিমত দল বেঁধে আত্মরক্ষার সরঞ্জাম নিয়ে খোঁজ চলছে। পথচলতি জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ চালসা-মেটেলি রাজ্য সড়কে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে পরামর্শ দিয়েছেন, রাতের বেলা এই এলাকায় সাবধানে চলাফেরা করা উচিত, কারণ চিতাবাঘসহ অন্যান্য বন্যপ্রাণী রাস্তা পারাপার করতে পারে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এক চিতাবাঘের ঘোরাফেরার দৃশ্য ধরা পড়েছে। সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনার সময় রাজ বরুয়া নামে এক ব্যক্তি চালসা থেকে মেটেলিতে নিজের বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ১২টা নাগাদ তার গাড়ি চালানোর সময় রাস্তা পার করতে দেখা যায় একটি বড় চিতাবাঘকে, যা ইনডং চা বাগানের দিকে চলে যায়। সে সময় এক ব্যক্তি গাড়ি নিয়ে ফিরছিলেন ওখান থেকে। বিষয়টি নজরে আসতেই এই ঘটনা ক্যামেরাবন্দি করেন তিনি, এবং গাড়িতে থাকা সকলেই চিতাবাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ওই এলাকাটি ইনডং চা বাগান ও চাপরামারী জঙ্গলের কাছাকাছি হওয়ায় সেখানে আগেও চিতাবাঘ দেখা গিয়েছিল।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top