News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালদায় পঞ্চদশ অর্থ কমিশনের টিউবওয়েল প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে
Image

মালদায় পঞ্চদশ অর্থ কমিশনের টিউবওয়েল প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে

মালদা, ২৫ সেপ্টেম্বর(হি.স.) :  মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের টিউবওয়েল প্রকল্প নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ৭৫ হাজার টাকায় উত্তর রামপুরের হরিজন পাড়ায় রাধাগোবিন্দ মন্দির চত্বরে টিউবওয়েল বসানোর কথা থাকলেও, অভিযোগ উঠেছে যে কাজ না করে পঞ্চায়েত প্রধান শামীমা পারভীন টাকা তুলে নিয়েছেন। বুধবার এলাকাবাসীর একাংশ এই বিষয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের জেরে বিরোধীরা প্রধানের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ তোলেন। তবে এবার প্রধানের পক্ষ নিয়ে এল এলাকারই অন্য এক অংশের বাসিন্দারা। তাদের দাবি, টিউবওয়েল বসানো হয়েছে, কিন্তু যেখানে বসানোর কথা ছিল সেখানে ইতিমধ্যেই একটি টিউবওয়েল থাকায় অন্যপাড়ায় সেটি বসানো হয়েছে। প্রধানকে বদনাম করার উদ্দেশ্যে দলেরই একাংশ ষড়যন্ত্র করে এই অভিযোগ তুলেছে বলে দাবি করেছেন প্রধানের স্বামী আজহারউদ্দিন।

তিনি আরও জানান, দলের ভেতরেই কিছু সদস্য প্রধানকে অপছন্দ করেন এবং তাকে দুর্নীতির অভিযোগে ফাঁসানোর চেষ্টা চালানো হয়েছে। তৃণমূলের আদি ও নব্য গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসায়, বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, তৃণমূলের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে এই ধরণের অভিযোগ করা হচ্ছে।

তৃণমূলের ব্লক সভানেত্রী মর্জিনা খাতুন প্রধানের পাশে দাঁড়িয়ে জানান, প্রকৃত নিয়ম মেনেই টিউবওয়েল বসানো হয়েছে এবং যদি দলের অভ্যন্তরে কোনো দ্বন্দ্ব থাকে, তা দলের মধ্যেই সমাধান করা হবে। তবে পরিস্থিতি নিয়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top