News Flash

Image

৩৫ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ৩৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জী।

ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে  আগরতলা রেলস্টেশনে দুই ব্যক্তি গাঁজা ক্রয় বিক্রয় করতে আসবে। সেই খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানা ও কলেজটিলা ফাড়ির পুলিশ অভিযান চালিয়েছ। ওই সময় যোগেন্দ্রনগর এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ৩৫ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে। 

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন রাসেল মিয়া বাড়ি সোনামুড়া অপরজন কমল কৃষ্ণ দে বাড়ি মলয় নগর এলাাকয়। মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান ওসি রানা চ্যাটার্জী।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top