News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্দীপ ঘোষ ও তিন সঙ্গীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
Image

সন্দীপ ঘোষ ও তিন সঙ্গীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : আর জি  কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় পরিপ্রেক্ষিতে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ ও তার তিনসঙ্গীর ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার তাদের চারজনকে আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, সন্দীপ ঘনিষ্ঠ তিনজন – সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিং। তদন্তে জানা গিয়েছে, তার সঙ্গে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস এর  সরাসরি যোগাযোগ রয়েছে। চিকিৎসা সংক্রান্ত সাজ সরঞ্জাম সরবরাহ করতেন তিনি হাসপাতালে। দ্বিতীয় জন – সুমন হাজরাও  হাওড়া জেলার বাসিন্দা। এছাড়াও তৃতীয় জন আফসার আলি খান। আর জি কর হাসপাতালের ক্যান্টিনের দায়িত্বে ছিলেন। কড়া নিরাপত্তার মধ্যেই তাদেরকে এজলাসে হাজির করা হয়েছে। উৎসাহী মানুষের ভিড় ছিল যথেষ্ট। তাদের নির্ধারিত সময়ে নিয়ে আসে পুলিশ। কড়া বেষ্টনীর মধ্যেই একযোগে আদালতে হাজির ছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। উল্লেখ্য, হাওড়া জেলার দুই পরিচিতকে সুবিধা পাইয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে আসে এই তথ্য। সন্দীপের সঙ্গে ওই তিনজনের যোগসাজশ ছিল। আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাদের জেল হেফাজতে থাকতে হবে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top