News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্গত অঞ্চলে শিবিরগুলিতে পানীয় জলের যোগানের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

দুর্গত অঞ্চলে শিবিরগুলিতে পানীয় জলের যোগানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

পূর্ব বর্ধমান, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ‘‘ত্রাণ শিবির গুলিতে যাতে পানীয় জলের খামতি না থাকে তার জন্য প্রশাসনিক আধিকারিকরা সবরকম ব্যবস্থা নেবে।’’ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে এই কথা বলেন।

লোকসভা ভোটপর্ব মিটে যেতেই আবারও প্রশাসনিক সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী । সোমবার ছিল পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা। পূর্ব বর্ধমানের জেলা শাসকের কনফারেন্স রুমে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাধিকা আইয়ার, জেলার পুলিশ সুপার আমনদীপ, মন্ত্রী স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, মলয় ঘটক এবং সিদ্দিকুল্লা চৌধুরী।

এ ছাড়াও জেলার দুই সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, কৃষি দফতরের আধিকারক, সেচ দফতরের আধিকারিক, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরাও ছিলেন সোমবারের বৈঠকে।

মঙ্গলবার বীরভূমেও প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্যা পরিস্থিতি নিয়ে একাধিক কথা বলেন মুখ্যমন্ত্রী। আবারও রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে বিঁধলেন তিনি।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top