News Flash

Image

ফের নিখোঁজ ছাত্রী, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে নিখোঁজ নাবালিকা ছাত্রী। বিশালগড় থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে।

বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে নিখোঁজ অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রী। রবিবার দুপুরে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। জানা যায়, মধ্য ব্রজপুর এলাকার ফনিভূষণ গোস্বামীর নাবালিকা বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অষ্টম শ্রেণীতে পাঠরত।

শনিবার সকালে বাড়ি থেকে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আসার পর সে আর বাড়ি ফিরে যায়নি। ক্লাসরুমের বেঞ্চের মধ্যে রয়েছে সমস্ত বই খাতা। পরিবারের সদস্যরা নাবালিকা ছাত্রীকে না পেয়ে অবশেষে বিশালগড় থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন। বিশালগড় মহিলা থানার পুলিশ উক্ত ঘটনার তদন্তে নামে। তদন্তে নেমে এলাকারই সাগর ভৌমিক নামে এক যুবকের নাম উঠে আসে পুলিশের কাছে। নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে সাগর ভৌমিক জড়িত রয়েছে বলে জানা যায়।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top