News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক
Image

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: দিনের পর দিন যেভাবে সভ্য সমাজের কথিত সভ্যতার মুখে ঝামা ঘষে দিয়ে একের পর এক ধর্ষণ সহ শ্লীলতাহানির ঘটনা গুলো সামনে আসছে তা কিন্তু নিশ্চিতভাবে আতঙ্কের। এবার তেলিয়ামুড়া শহর লাগুয়া এলাকার এক যুবক কর্তৃক একই থানা এলাকায় এক নাবালিকাকে ফুঁসলিয়ে ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট তৎপরতার সাথে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত দুলাল মিয়া(২১)কে গ্রেফতার করেছে।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে, দুলাল মিয়ার সাথে এক নাবালিকা হিন্দু নাবালিকা মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অভিযুক্ত দুলাল সেই নাবালিকা  কন্যাটি’কে ফুঁসলিয়ে বড়মুড়া ইকো পার্কে নিয়ে যাওয়ার পর জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীতে মেয়েটির বাড়িতে আসার পর পরিজনদের বিষয়টা জানালে তেলিয়ামুড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের বক্তব্য, অভিযুক্ত দুলালকে কোর্টে প্রেরণ করার পর পরবর্তী তদন্তকাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এদিকে এইভাবে এক সংখ্যালঘু যুবক দ্বারা হিন্দু নাবালিকার সাথে সংগঠিত ধর্ষণের খবর চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে আবার এই ঘটনার সাথে সাম্প্রতিক কালের বহু চর্চিত লাভ জিহাদের সম্পর্কও দেখছেন।    সে যাই হোক নিন্দনীয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হোক।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top