ফিরোজাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): বুধবার গভীর রাতে উত্তর প্রদেশের ফারিহা থানা এলাকায় গরু বাঁধতে গিয়ে দেওয়াল চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয় গরুটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।জানা গেছে, বুধবার গভীর রাতে বৃষ্টির সময় ফারিহা থানার গুহানা গ্রামের বাসিন্দা মুকেশের স্ত্রী গঙ্গাশ্রী (৪৯) তার গরু বাঁধতে যাচ্ছিলেন। সেই সময় দেওয়ালটি ধসে পড়ে। যার তলায় চাপা পড়ে যান গঙ্গাশ্রী। তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসীরা। পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

দেওয়াল ধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু মহিলার
Releated Posts
ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল
নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

















