নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স-এর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, কংগ্রেস ও পাকিস্তানের উদ্দেশ্যে ও এজেন্ডা একইরকম। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, “৩৭০ এবং ৩৫ এ অনুচ্ছেদ প্রসঙ্গে কংগ্রেস এবং জেকেএনসি-কে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সমর্থন আবারও কংগ্রেসের মুখোশ খুলে দিয়েছে। এই বিবৃতি আবারও স্পষ্ট করে দিয়েছে যে, কংগ্রেস এবং পাকিস্তানের উদ্দেশ্য এবং এজেন্ডা একইরকম। গত কয়েক বছর ধরে রাহুল গান্ধী সমস্ত ভারত বিরোধী শক্তির পাশে দাঁড়িয়েছেন, দেশবাসীর অনুভূতিতে আঘাত করছেন।”অমিত শাহ এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, “এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়া হোক অথবা ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হোক, রাহুল গান্ধীর কংগ্রেস দল এবং পাকিস্তান সবসময় একই পৃষ্ঠায় রয়েছে এবং কংগ্রেসের হাত সবসময়ই দেশবিরোধী শক্তির সঙ্গে রয়েছে। কিন্তু, কংগ্রেস পার্টি এবং পাকিস্তান ভুলে গিয়েছে, যে কেন্দ্রে মোদী সরকার আছে, তাই ৩৭০ ধারা অথবা সন্ত্রাসবাদ কাশ্মীরে ফিরে আসবে না।”

কংগ্রেস ও পাকিস্তানের উদ্দেশ্যে ও এজেন্ডা একইরকম : অমিত শাহ
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















