News Flash

  • Home
  • দেশ
  • গণতন্ত্রের উৎসবে সামিল ভূস্বর্গ, দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৫০.৬৫ শতাংশ
Image

গণতন্ত্রের উৎসবে সামিল ভূস্বর্গ, দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৫০.৬৫ শতাংশ

জম্মু ও শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ভালোই সাড়া মিলেছে সাধারণ মানুষের। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, মাত্র দুই ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১১.১১ শতাংশ। বেলা এগারোটা পর্যন্ত ভোট পড়েছিল ২৬.৭২ শতাংশ। দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছিল ৪১.১৭ শতাংশ। আর দুপুর তিনটে পর্যন্ত ভোটের শতাংশ ৫০.৬৫। নির্বাচন কমিশন থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর তিনটে পর্যন্ত অনন্তনাগে ৪৬.৬৭ শতাংশ ভোট পড়েছে, ডোডায় ৬১.৯০ শতাংশ, কিশতওয়ারে ৭০.০৩ শতাংশ, কুলগামে ৫০.৫৭ শতাংশ, পুলওয়ামায় ৩৬.৯০ শতাংশ, রামবানে ৬০.০৪ শতাংশ এবং শোপিয়ানে ৪৬.৮৪ শতাংশ।

বুধবার প্রথম দফার ২৪ আসনে ভোটগ্রহণ হচ্ছে। এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে। তবে ২০১৪-র মতো পূর্ণ রাজ্য নয়, ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ফলে এই বিগত ১০ বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে উপত্যকার রাজনীতিতে। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা— পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা— ডোডা, কিশতওয়ার ও রামবানের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যেও যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বুথের সামনে লম্বা লাইন দেখা গিয়েছিল।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top