News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০০ দিন পূর্তি তৃতীয় মোদি সরকারের, দেশের সব ক্ষেত্র এবং সর্বস্তরের উন্নতির জন্যই কাজ হয়েছে : বিজেপি
Image

১০০ দিন পূর্তি তৃতীয় মোদি সরকারের, দেশের সব ক্ষেত্র এবং সর্বস্তরের উন্নতির জন্যই কাজ হয়েছে : বিজেপি

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ তৃতীয়বারের সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। তা দেশবাসীর কাছে গর্বের বিষয়। এই ১০০ দিনে দেশের সব ক্ষেত্র এবং সর্বস্তরের উন্নতির জন্যই কাজ হয়েছে। আজ সংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য ।

এদিন তিনি শ্রী ভট্টাচার্য্য বলেন, ১০০ দিনে ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মূলত গরীব কল্যাণ, নিরাপত্তা, সড়ক, যোগাযোগ ব্যবস্থা, নারী কল্যাণ এবং কৃষক ক্ষেত্রের বিশেষ দিকে নজর দেওয়া হয়েছে। এই সরকারের আমলেই রেল সংযোগ, বিমান বন্দরের মান উন্নয়ন করা হয়েছে । ইতিমধ্যে মহারাষ্ট্রে ৭৬.২০০ কোটি টাকার ওধাবান মেগা পোর্ট কাজ শুরু হয়েছে। যা, বিশ্বের প্রথম ১০টি বন্দরের মধ্যে একটি হতে চলেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের অধীনে ২৫০০০ গ্রামকে জোড়ার জন্য ৬২৫০০ কিলোমিটার রাস্তা ও সেতু তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। তার জন্য কেন্দ্র ৪৯০০০ কোটি টাকা অনুমোদন করেছে।

এদিন তিনি আরো বলেন, কৃষকদের আয় দিগুণ করার লক্ষ্যে এই সরকার কাজ করেছে। পাশাপাশি, ভারতের সুরক্ষা মজবুত করা প্রধানমন্ত্রী প্রাথমিক লক্ষ্য হিসেবে কাজ করেছে । তাছাড়া, জম্মু ও কাশ্মীরে ৩৩০০  কোটি টাকার কৃষি প্রকল্প ও উন্নয়নমূলক কাজে অনুমোদন দিয়েছেন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top