News Flash

  • Home
  • দিনের খবর
  • টালা-র ওসির দূর্দশায় ক্ষিপ্ত, হতাশ পুলিশরা, কী বলছেন অন্যরা
Image

টালা-র ওসির দূর্দশায় ক্ষিপ্ত, হতাশ পুলিশরা, কী বলছেন অন্যরা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): “অভিজিৎ আমরা অনেকদিন একসঙ্গে কাজ করেছি…তুই আমার অ্যাডিশনাল ও সি ছিলিস…আমি জানি তুই কোনো অপরাধ করিস নি….আমরা সবাই তোর আর তোর পরিবারের পাশে আছি…এর শেষ দেখে ছাড়বো।”

এই ভাষাতেই টালা থানার ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের প্রতি সামাজিক মাধ্যমে পূর্ণ সমর্থন জানালেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর মর্যাদার আর এক অফিসার বিশ্বক মুখার্জি। বিশাল লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রাগ, ক্ষোভ, অভিমান। ফেসবুকে তাঁর এবং স্ত্রী সুমনা— দুজনেরই কালো গোল ডিপি।

কেবল বিশ্বকবাবু নন, ক্ষোভে ফেটে পড়ছেন পুলিশকর্মীদের একটা বড় অংশ। সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন তাঁদের অভিব্যক্তি।বিশ্বকবাবুর পোস্টে সোমবার বেলা সাড়ে পাঁচটা পর্যন্ত মন্তব্য করেছেন ১৪৫ জন। অধিকাংশই পুলিশকর্মী। তাঁদের সুরে সহমত।

বিশ্বকবাবু লিখেছেন, “আমার মনে হয় এই সাব-ইন্সপেক্টর এর চাকরি পৃথিবীর সরকারি চাকরির মধ্যে সব থেকে stressful আর থানার ওসি হলো ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। কাউকে যদি জর্জ টেলিগ্রাফের টিম দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পাঁচ গোল দিতে বলা হয় তাহলে হয়তো সবাই হাসবে কিন্তু থানার ওসিকে সেটাই করতে বলা হয়। আর না পারলেই বলা হয় ও tactful নয়।

বেশিরভাগ তদন্তই করে থানার সাব-ইন্সপেক্টর! তার অথচ তাকে কি দেওয়া হয় কেউ সেই খবরটা রাখেনা। আজ চারিদিকে সবাই অনেক কিছু চাইছে তাই মনে হল সাব ইন্সপেক্টর এর জন্য একটু যদি বলা যেত তাহলে বিষয়টা অনেকটাই পরিষ্কার হত। থানায় দু ধরনের সাব-ইন্সপেক্টর কর্মরত। এক যারা গ্রাজুয়েশনের পর পরীক্ষা দিয়ে এক বছরের ট্রেনিং করে সাব-ইন্সপেক্টর হিসেবে চাকরিতে বহাল হয়। আর দ্বিতীয় যারা ন্যূনতম ক্লাস এইট অথবা মাধ্যমিক পাশ করার পর কনস্টেবলের চাকরিতে বহাল হয় ও ক্রমাগত প্রোমোশন পেয়ে দীর্ঘ প্রায় ১৮ বছর পর সাব-ইন্সপেক্টর হিসেবে কাজ করতে শুরু করে। আর তারা যা তদন্ত করে তার ওপর দাঁড়িয়ে লড়াই করে Advocate General আর Solicitor General রা….

বেচারা ওসি….গাদা বন্দুক নিয়ে কামানের সঙ্গে লড়াই করে শুধু মাত্র চাকরি বাঁচানোর দায়ে…”।

প্রতিক্রিয়ায় অরিত্র মুখার্জি লিখেছেন, “পুলিশ পরিবার এর মনে হয় সবাই কাল রাতে ঘুমাতে পারেনি,, কি হচ্ছে স্যার জানিনা..সঠিক ন্যায় বিচারের অপেক্ষায় আছি স্যর….”। দেবদ্যুতি দাস লিখেছেন, “আজ ১৫ বছর চাকরি করে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি যে পুলিশ হোলো এক কথায় হয় কাজী নয় পাজি। মানে ওই কথায় বলে না, “কাজের বেলায় কাজী, কাজ ফুরোলেই পাজি।”

ReplyForwardAdd reaction

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top