News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে গোর্খাবস্তিস্থিত ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের অফিস গৃহে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 

পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্ট গভমেন্ট অফ ত্রিপুরা এবং দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার ত্রিপুরা শাখার উদ্যোগে ৫৭ তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গোর্খাবস্তিস্থিত ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের অফিসে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ,সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা।

এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রক্ত একটি অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হয়। থ্যালাসেমিয়া রোগী, দুর্ঘটনায় পতিত রোগী ,প্রসূতি মা সহ অস্ত্রোপচারের সময় সব অংশের রোগীর জন্য রক্তের প্রয়োজন হয়। বিজ্ঞানের আবিষ্কার যতই উন্নত হোক এখনো পর্যন্ত বিজ্ঞান রক্তের বিকল্প কোনো কিছু আবিষ্কার করতে পারেনি। মানুষের দেহে সঞ্চিত রক্তই রক্তের চাহিদা পূরণ করতে পারে। সেজন্য রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে ইঞ্জিনিয়াররা এ ধরনের রক্তদান শিবির সংঘটিত করায় তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top