News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদান শিবিরের আয়োজন করে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন নাগেরজলার অটো রিক্সা ত্রিপুরা বাস জিপ চালক সংঘ: মেয়র
Image

রক্তদান শিবিরের আয়োজন করে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন নাগেরজলার অটো রিক্সা ত্রিপুরা বাস জিপ চালক সংঘ: মেয়র

বিশ্বকর্মা পূজার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল ই-রিক্সা, অটো রিক্সা এবং ত্রিপুরা বাস জীপ চালক সংঘ  নাগেরজলা শাখা।  ই-রিক্সা-, অটো রিক্সা এবং ত্রিপুরা বাস জীপ চালক সংঘ নাগেরজলা শাখার যৌথ উদ্যোগে বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আয়োজন করে এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবিরের। শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। 

উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক,  মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, পুজো কমিটির কনভেনার কমল দেব সহ অন্যান্যরা।

এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক কুমার মজুমদার বলেন বিশ্বকর্মা পূজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে তারা সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। তিনি বলেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রক্ত একটি অপরিহার্য উপাদান।

রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই আহবানে সাড়া দিয়ে বিশ্বকর্মা পূজা উপলক্ষে শ্রমিকরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। মেয়র আরো বলেন রক্তদানের চেয়ে বড় ধর্ম আর কিছুই হতে পারে না।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top