News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাঁচ দফা দাবি মেটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই, মন্তব্য ছাত্রনেতাদের
Image

পাঁচ দফা দাবি মেটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই, মন্তব্য ছাত্রনেতাদের

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রীর এই আগমনকে ধন্যবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। আমাদের পাঁচ দফা দাবি মেটাতেই হবে। না হলে আন্দোলন চলবে।”

রাজ্যের প্রশাসনিক প্রধান শনিবার যে এমন আচমকা পদক্ষেপ নিতে পারেন, তা ছিল আন্দোলনকারীদের কাছে অভাবনীয়। তাঁরা অনেকে যারপরনাই বিস্মিত হয়ে যান। তাঁদের কথায়, “৩৪ দিন পর মুখ্যমন্ত্রী যে মানবিকতা দেখিয়েছেন তাঁর জন্য ওনাকে ধন্যবাদ। তবে আমাদের সহপাঠীর বিচারে আমরা যে পাঁচ দফা দাবি রেখেছি, তা পূরণ হলে তবেই আন্দোলন প্রত্যাহার করা হবে।”

আন্দোলনকারীরা পরে জানান, তাঁরা নিজেদের মধ্যে বৈঠকে বসছেন। ১ ঘণ্টা পর তাঁরা জানাবেন কী পদক্ষেপ নেবেন। একই সঙ্গে তাঁরা এও বলেন, মুখ্যমন্ত্রী যেখানে বলবেন তাঁরা সেখানেই বৈঠকে বসতে রাজি আছেন। তবে বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবিতে আন্দোলন চলবে।

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বৃহস্পতিবার তাঁদের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছিল নবান্নে। ৩২ জন সেখানে গিয়েছিলেন। কিন্তু বৈঠক ভেস্তে যায়। ডাক্তারেরা বৈঠকের সরাসরি সম্প্রচার দাবি করেছিলেন। কিন্তু সরকার তাতে রাজি হয়নি। সে দিন নবান্নের সভাঘরে দু’ঘণ্টার বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বেরিয়ে যান। সাংবাদিক বৈঠক করে মমতা জানান, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয়।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top