News Flash

  • Home
  • দেশ
  • মালদায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, চালু অভয়া ক্লাস ও ক্লিনিক
Image

মালদায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, চালু অভয়া ক্লাস ও ক্লিনিক

মালদা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্যের মেডিকেল কলেজগুলির জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। আর জি করের ঘটনাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন এখনও জারি রয়েছে। তবে, এর মধ্যেই মানবিকতার উদাহরণ রেখে জুনিয়র চিকিৎসকরা অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই দু’টি অভয়া ক্লিনিক চালু হয়েছে, যার মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। এর পাশাপাশি, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের সামনে প্রতিবাদস্থল থেকে ‘অভয়া ক্লাস’ চালু করা হয়েছে।

জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা প্রতিবাদস্থল থেকেই মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য ক্লাস নিচ্ছেন, বিশেষত ফাইনাল ইয়ারের ছাত্রদের জন্য। ছাত্রদের শিক্ষায় বিঘ্ন না ঘটাতে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা একত্রিত হয়ে এই ব্যবস্থা নিয়েছেন।

পড়ুয়ারা জানিয়েছেন, তারা এসি রুমে নয়, প্রতিবাদস্থল থেকেই পড়াশোনা করছেন। অভয়া ক্লাস ও অভয়া ক্লিনিকের মাধ্যমে তারা আরজি করের ঘটনার বিচারের দাবি জানাচ্ছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top