News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ১৪ সেপ্টেম্বর এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে
Image

আগামী ১৪ সেপ্টেম্বর এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগামী ১৪ সেপ্টেম্বর এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। মোট ৫১ টি বেঞ্চে ২৩,৯৯৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব ঝুমা দত্ত চৌধুরী।

তাঁর কথায়, রাজ্যে বসছে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত। সকাল ১০টা থেকে শুরু হবে আদালতের কাজ। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। মোট ৫১ টি বেঞ্চে ২৩,৯৯৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। 

তিনি বলেন, এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯২০ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ২০,০৭৪ টি মামলা রয়েছে। জাতীয় লোকআদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৭০ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,২০৫ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ১৭,৭৭৭ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৮৬ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ১৬০১ টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয় ১১টি এবং দেওয়ানি সংক্রান্ত ১৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৩১ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ১১টি বেঞ্চ বসবে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা গত ৬ আগস্ট থেকে সংশ্লিষ্ট জেলা আইনসেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার প্রি-কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন। লোক আদালতে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা। দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিস্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব ঝুমা দত্ত চৌধুরী আবেদন করেছেন।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top