News Flash

Image

পাথারকা‌ন্দির সলগই‌য়ে হি‌ন্দি দিবস পাল‌নের প্রস্তু‌তি চূড়ান্ত

পাথারকা‌ন্দি (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : অন্যান্য বছ‌রের মতো এবারও যথা‌যোগ্যর মৰ্যাদার স‌ঙ্গে রাষ্ট্রভাষা হি‌ন্দি দিবস পাল‌নের ‌জোর প্রস্তু‌তি হা‌তে নি‌য়ে‌ছেন বৃহত্তর পাথারকা‌ন্দির হি‌ন্দি ভাষা‌প্রেমী জনগণ।

আগামী ১৪ সে‌প্টেম্বর শ‌নিবার হি‌ন্দি দিবস উপল‌ক্ষ্যে দিনভর বি‌বিধ কার্যসূচি হা‌তে নি‌য়ে‌ছে হিন্দি দিবস সমা‌রোহ আ‌য়োজক স‌মি‌তি। এদিন সলগই হাইস্কু‌লের প্রেক্ষাগৃ‌হে বি‌বিধ কার্যসূচির মাধ্যমে দিন‌টি পালন করা হ‌বে।

অনুষ্ঠান ডা‌লি‌তে রয়ে‌ছে সংস্থার পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, উদ্বোধনী সংগীত, অতি‌থি বরণ, প্রতি‌বেদন পাঠ, মেধাবী পড়ুয়া‌দের সংবর্ধনা প্রদান, সাংস্কৃ‌তিক অনুষ্ঠান, অতি‌থিবৃন্দের বক্তব্য পেশ, পুরস্কার বিতরণ, মধ্যাহ্ন ভোজন, সভাপ‌তির ভাষণ এবং শে‌ষে অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘোষণা।

অনুষ্ঠানে সক‌লের উপ‌স্থি‌তি ও স‌ক্রিয় সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন আ‌য়োজক মণ্ডলি সভাপ‌তি ও সম্পাদক যথাক্রমে শংকরপ্রসাদ লোহার ও শিবনারায়ণ পাসি।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top