News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২৪ ঘন্টায় রাজ্যের চার জেলায় কমলা সর্তকতা বহাল 
Image

আগামী ২৪ ঘন্টায় রাজ্যের চার জেলায় কমলা সর্তকতা বহাল 

আগরতলা, ১২ সেপ্টেম্বর: উত্তর পশ্চিম- মধ্য ও তৎসংলগ্ন উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপের জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া, আগামীকাল চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সর্তকতা বহাল রেখেছে।

প্রসঙ্গত, আজ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা, গোমতী, দক্ষিণ এবং ধলাই জেলায় কমলা সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে।

মৌসম বিভাগ জানিয়েছে, উত্তর পশ্চিম- মধ্য ও তৎসংলগ্ন উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপের জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত আগরতলায় ৮.৫ এমএম, ডিএম অফিস ১.৫ এমএম, হাওয়ায় ৬.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার ৬৯.৮ এমএম এবং সোনামুড়া মোহনবাগে ৭ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  গোমতী জেলায় উদয়পুরে ৮.২ এমএম, অমরপুরে ১২.৩ এমএম, কাঁকড়াবনে ২৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলায় কদমতলায় ০.৫ এমএম, দক্ষিণ ত্রিপুরা জেলায় বিলোনিয়ায় ১৫.৪ এমএম, সাব্রুম ৭৮.২ এমএম, ধলাই জেলায় গন্ডাছড়ায় ১৬ এমএম এবং মনুঘাটে ১.৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top