News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হুক লাইন বিরোধী অভিযান তীব্রতর করছে বিদ্যুৎ নিগম, ধরা পড়লেই জরিমানা, বাজেয়াপ্ত, মামলাও
Image

হুক লাইন বিরোধী অভিযান তীব্রতর করছে বিদ্যুৎ নিগম, ধরা পড়লেই জরিমানা, বাজেয়াপ্ত, মামলাও

আগরতলা, ১০ সেপ্টেম্বর: হুক লাইনে বিদ্যুৎ সংযোগ শুধুমাত্র যে আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধ তাই নয়, হুক লাইন প্রাণঘাতীও। ইতিপূর্বে শুধুমাত্র হুক লাইন করতে গিয়ে কিংবা অসাবধানবশত বিদ্যুতের সংস্পর্শে এসে বহু লোকের মৃত্যু হয়েছে। ফলে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড হুক লাইন বিরোধী অভিযান তীব্রতর করেছে। এ বিষয়ে বারে বারে আবেদন, নিবেদনের পরেও একাংশ মানুষ ইচ্ছাকৃতভাবে হুক লাইনে বিদ্যুৎ ব্যবহার করছেন। মূলত এ কারণেই সারা রাজ্যে নিগমের তরফে হুকলাইন ধরা অভিযান শুরু হয়েছে। এক্ষেত্রে কারো বাড়িতে বা প্রতিষ্ঠানে হুকলাইন ধরা পড়লে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্চ হারে আর্থিক জরিমানা সহ হুক লাইনের সঙ্গে যুক্ত সমস্ত
জিনিসপত্র বাজেয়াপ্ত করা শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হুক লাইন বিরোধী অভিযানে মোট ৬৮ টি হুক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ১৪ টি ক্ষেত্রে সার্ভিস লাইন কেটে দেওয়া হয়েছে। এই অভিযান সমূহে মোট ৪লক্ষ ২১ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। মঙ্গলবার অভিযান চলেছে শান্তিরবাজারে । এভাবেই প্রতিদিন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের তরফে ভিজিল্যান্স টিম, স্থানীয় বিদ্যুৎ বিভাগ ও উপ বিভাগের কর্মীরা প্রতিদিনই রাজ্যের কোন না কোন জায়গায় কিংবা একাধিক জায়গায় হুক লাইন বিরোধী অভিযান জারি রেখেছেন ।আগামী দিনে এই অভিযানের মাত্রা আরো বেশি হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের ব্যবস্থাও নেয়া হবে।

Releated Posts

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top