News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) চাঁদার জুলুমবাজি ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না: মুখ্যমন্ত্রী
Image

(Update) চাঁদার জুলুমবাজি ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি কোন অবস্থায় বরদাস্ত করা হবে না। এই সংক্রান্ত অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে আইনগত পদ্ধতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনাও কঠোরভাবে মোকাবিলা করা হবে। পূর্ব থানা এলাকায় সংঘটিত সাংবাদিকদের উপর হামলার ঘটনাতেও পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার আগরতলায় সংবাদ মাধ্যমের কাছে চাঁদাবাজি ও সাংবাদিক আক্রমণ ইস্যুতে এই কঠোর বার্তা দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
উল্লেখ্য, বন্যা পরবর্তী পরিস্থিতিতে আসন্ন শারদোৎসবকে সামনে রেখে সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চাঁদার জুলুমের অভিযোগ উঠতে শুরু করে। জাতীয় সড়কের একাধিক জায়গায় গাড়ি থামিয়ে জোরজবরদস্তি চাঁদা আদায়ের অভিযোগ উঠে। সেই সঙ্গে গত রবিবার গভীর রাতে রাজধানীর পূর্ব থানা এলাকায় একদল দুষ্কৃতির হাতে আক্রান্ত হন কর্তব্যরত চারজন সাংবাদিক। এসকল বিষয়ে এদিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। তিনি বলেন, আমি কেমন ধরণের ব্যক্তি সেটা আপনারা জানেন। আর আমাদের সরকারের মেজাজ কি সে সম্পর্কে অবগত রয়েছেন। কোন অবস্থাতে চাঁদাবাজির ঘটনা বরদাস্ত করা হবে না। আমার কাছে খবর আসে তেলিয়ামুড়া ও কুমারঘাটে জাতীয় সড়কে গাড়ি থামিয়ে চাঁদা তোলা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে নির্দেশ দিই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। কারণ এধরণের ঘটনা মেনে নেওয়া যায় না।
মুখ্যমন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের সঙ্গেও আক্রমণের ঘটনা ঘটেছে। এই খবর জানার পরই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশ দিই। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এধরণের ঘটনা হলে কাউকে রেহাই দেওয়া হবে না। সাংবাদিক আক্রমণ কোন অবস্থায় বরদাস্ত করা হবে না। অভিযুক্তরা যে দলেরই হোক না কেন তাদের ছাড়া হবে না। এবিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ডাঃ সাহা বলেন, আপনারা আগেও দেখেছেন। আর এখনও দেখছেন। বিগত সরকারের ৩৫ বছরের শাসনে রাজ্যে যে সংস্কৃতি শুরু হয়েছিল সেটা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। তাই বর্তমান সরকার চেষ্টা করছে রাজ্যের সব জায়গায় যাতে শান্তির পরিবেশ কায়েম থাকে।

Releated Posts

পানীয় জলের সংকটে বিলোনিয়ায় পথ অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ

বিলোনিয়া, ১ মে: তীব্র পানীয় জলের সংকটের জেরে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বীণাপাণি…

ByByTaniya Chakraborty May 1, 2026

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top