News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৩৫ বছরের সংস্কৃতি মানুষের ডিএনএ-র মধ্যে মিশে গিয়েছে, এই প্রজন্মে তা মুছে ফেলা অসম্ভব : মুখ্যমন্ত্রী 
Image

৩৫ বছরের সংস্কৃতি মানুষের ডিএনএ-র মধ্যে মিশে গিয়েছে, এই প্রজন্মে তা মুছে ফেলা অসম্ভব : মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১০ সেপ্টেম্বর : ৩৫ বছরের সংস্কৃতি মানুষের ডিএনএ-র মধ্যে মিশে গিয়েছে। এই প্রজন্মে তা মুছে ফেলা অসম্ভব। কিন্তু আগামী প্রজন্মে সংস্কৃতি মুছে ফেলে ত্রিপুরায় শান্তির পরিবেশ তৈরী হবে। আজ চারজন সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।  

এদিন তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চয়ই হবে কিন্তু তাদের পুরনো ইতিহাস ভুলে গেলে চলবে না। সাংবাদিক হামলার ঘটনার জড়িতদের কাউকেও ছাড়া হবে না। বিজেপি সরকারের মূল লক্ষ্যই হল ত্রিপুরায় শান্তির পরিবেশ তৈরী করা। 

তাঁর কথায়, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবেন। ফলে, তাদের নিরাপত্তা নিশ্চয়ই প্রদান করবে রাজ্য সরকার। কিন্তু ঘটনার পর অপেক্ষা করতে হবে সরকার কি পদক্ষেপ নিয়েছে। বিগত দিনে সাংবাদিকদের উপর আক্রমণ করলে তার বিচার পাওয়া যেত না। কিন্তু বিজেপি সরকারের আমলে অপরাধ কাজের সাথে যুক্ত কাউকে ছাড়া হবে না।ইতিমধ্যে ওই ঘটনার অভিযুক্তদের আটক করেছে পুলিশ।  

তিনি আরও বলেন, সাংবাদিকদের পুরনো ইতিহাস ভুলে গেলে চলবে না। ৩৫ বছরের সংস্কৃতি মানুষের ডিএনএ-র মধ্যে মিশে গিয়েছে। এই প্রজন্মে তা মুছে ফেলা অসম্ভব। কিন্তু আগামী প্রজন্মে সংস্কৃতি মুছে ফেলে ত্রিপুরায় শান্তির পরিবেশ তৈরী হবে বলে দাবি করেন তিনি।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top