News Flash

  • Home
  • দেশ
  • মুর্শিদাবাদে বেপরোয়া ডাম্পারের দৌরাত্ম্য! চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চাষির
Image

মুর্শিদাবাদে বেপরোয়া ডাম্পারের দৌরাত্ম্য! চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চাষির

মুর্শিদাবাদ, ৭ সেপ্টেম্বর (হি.স.): ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যাওয়ার সময়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক চাষির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শেরপুরের জীবন্তি রাজ্য সড়ক সংলগ্ন গঙ্গারামপুরের কাছে। মৃতের নাম বজলুর রহমান। তাঁর বাড়ি খড়গ্রাম থানার শঙ্করপুরে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে বজলুর বাইকে চড়ে চাষের জমির দিকে যাচ্ছিলেন। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বজলুরের। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top