নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানায় বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। এমতাবস্থায় বৃহস্পতিবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন দাখিলের প্রক্রিয়াও। মনোনয়ন দাখিলের শেষ দিন চলতি মাসের ১২ তারিখ এবং পরের দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৯০-সদস্যের হরিয়ানা বিধানসভার জন্য ভোট গ্রহণ হবে আগামী ৫ অক্টোবর। ভোট গণনা ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন আগে ঘোষিত হয়েছিল ১ অক্টোবর, পর তা পরিবর্তন করে ৫ অক্টোবর করা হয়েছে।

হরিয়ানায় ভোট প্রচার তুঙ্গে, বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















