News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোট বয়কট নয়, কংগ্রেস ভোটদান থেকে বিরত ছিল : সুদীপ
Image

ভোট বয়কট নয়, কংগ্রেস ভোটদান থেকে বিরত ছিল : সুদীপ

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ভোট বয়কট নয়, কংগ্রেস ভোটদান থেকে বিরত ছিল। কারণ, রাজ্যে গনত্রন্ত্র বলে কিছুই নেই, অরাজনৈতিক কিছু গুন্ডা-পান্ডা আর সমাজদ্রোহী দিয়ে চলছে রাজ্য। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এদিন সিপি আই এমর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলে, সিপি আই এম ও পারতো এই ভোটকে বয়কট করতে কিন্তু তারা করেনি এবং প্রার্থীও দিয়েছে। কারণ, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দুষ্কৃতকারী দ্বারা সিপিএমের এক কর্মী নিহত হয়েছে। আজ ভোটদান থেকে বিরত থেকে সিপিএমকে প্রতিবাদ করার সুযোগ ছিল। তাছাড়া, রাজ্যসভার উপনির্বাচন নিয়ে প্রার্থী দেওয়ার বিষয়ে কংগ্রেসের সাথে কোনও আলোচনাই করেনি সিপিএম।

এদিন তিনি আরও বলেন, সম্প্রতি রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গণতন্ত্র লুন্ঠন করে চলেছে। কংগ্রেসের বহু কর্মী আহত হয়েছে। রাজ্যে গনত্রন্ত্র বলে কিছুই নেই, অরাজনৈতিক কিছু গুন্ডা-পান্ডা আর সমাজদ্রোহী দিয়ে চলছে রাজ্য। তাই কংগ্রেস ভোট বয়কট নয়, আমরা ভোটদান থেকে বিরত ছিলাম বলে জানান তিনি।

[

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top