News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক তেলেঙ্গানা থেকে যাত্রা শুরু করল ত্রিপুরার জন্য, জানালেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা
Image

প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক তেলেঙ্গানা থেকে যাত্রা শুরু করল ত্রিপুরার জন্য, জানালেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় বন্যা কবলিত সাধারণ মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে তেলেঙ্গানা থেকে রওনা দিল ট্রাক। রবিবার পতাকা নেড়ে ট্রাকের যাত্রা শুরু করলেন তেলেঙ্গানা রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।

বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য শিশুর খাবার, পোশাক, মশারি, জরুরী ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি তেলেঙ্গানা স্ট্রীট ব্রাঞ্চের উদ্যোগে একটি ট্রাক ত্রিপুরার উদ্দেশ্যে আজ রওনা দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণু দেববর্মা।

এই বিষয়ে নিজ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 
“বিপর্যয় সময়ে সাধারণ মানুষের সাহায্যে সব সময় রেডক্রস সোসাইটি এগিয়ে আসে। তেলেঙ্গানা রেড সোসাইটির সভাপতি হিসেবে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী আজ রওনা দিয়েছে ত্রিপুরার জন্য। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তেলেঙ্গানা রেড ক্রস সোসাইটির এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন।”

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top