News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ প্রদেশ মহিলা কংগ্রেস
Image

ধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ প্রদেশ মহিলা কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১ সেপ্টেম্বর: দক্ষিণ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ সহ জেলা মহিলা কংগ্রেস সম্পাদক সম্পা দত্ত। পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে মহিলা কংগ্রেস নেতৃত্বরা দাবী জানান ,নাবালিকা ধর্ষণ কাণ্ডে জড়িতদের গ্ৰেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের।

এছাড়া রাজ্যের মহিলারা কেন নিরাপত্তা পাচ্ছে না  প্রশ্ন তুলে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে ,পুলিশ প্রশাসন যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়ে আলোচনা করে দাবি জানান মহিলা কংগ্রেস নেতৃরা।

রবিবার দুপুর আড়াইটা নাগাদ দক্ষিণ জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে পুলিশ সুপার অশোক সীনহার সাথে সাক্ষাৎ করে এই দাবি জানান প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সহ জেলা সম্পাদক সম্পা দত্ত। উল্লেখ্য গত কিছু দিন পূর্বে সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন এক নাবালিকা ধর্ষিতা হয় নিকট আত্মীয় বাড়ীতে বেড়াতে এসে । এই  নাবালিকার বাড়িতে গেলেন  ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী । জানা যায় নাবালিকাটি চারজন যুবক দ্বারা ধর্ষনের শিকার হয়েছিল।  ঘটনা জানাজানি হতেই এই নিয়ে মামলা হয় মনু বাজার থানাতে।

মামলা হওয়ার পর পুলিশ  চারজনের মধ্যে দুই জন কে গ্রেপ্তার করলেও বাকি দোষীদের এখন অবধি গ্রেপ্তার করতে পারে নি পুলিশ। আজ ত্রিপুরা মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল মেয়েটির পরিবারের সাথে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top