ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়েছে। খেলা ছিল মূলতঃ রামকৃষ্ণ ক্লাব বনাম ফরোয়ার্ড ক্লাবের মধ্যে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবলের দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম সারির দুই দলের প্রতিদ্বন্দ্বিতা খেলা দেখতে মাঠে প্রত্যাশিত সংখ্যক দর্শক এসেছিলেন। তবে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে দু দলের কেউ জয়সূচক গোলের সন্ধান দিতে পারেনি। স্বাভাবিক কারণে খেলা গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দু-দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয়েছে। এমনকি পুরো ৯০ মিনিটের খেলায় তেমন কোনও অসদাচরণ জনিত ঘটনাও ঘটেনি যার জন্য রেফারিকে কোনও কার্ড দেখাতে হয়নি। ফরোয়ার্ড ক্লাবের কোনজেনি সিং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, সুকান্ত দত্ত ও রক্তিম সাহা। দিনের খেলা বিকেল তিনটায় টাউন ক্লাব বনাম ফ্রেন্ডস ইউনিয়ন, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।
চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লীগ ফুটবলে রামকৃষ্ণ ফরোয়ার্ডের ম্যাচ ড্র-তে নিষ্পত্তি
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















