News Flash

  • Home
  • খেলা
  • পেশাদার ফুটবলকে বিদায় জানালেন পোলিশ গোলরক্ষক ভয়চেখ শেজনি
Image

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন পোলিশ গোলরক্ষক ভয়চেখ শেজনি

ওয়ারশ, ২৮ আগস্ট (হি.স.): সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার এক পোস্ট করে খেলোয়াড়ি জীবনে ইতি টানলেন পোলিশ গোলরক্ষক ভয়চেখ শেজনি। তাঁর  চুক্তির মেয়াদ জুভেন্টাসের সঙ্গে ছিল ২০২৫ জুন পর্যন্ত। এক বছর আগেই ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ৭টি মরশুম কাটানোর পর সম্পর্ক ছিন্ন করলেন শেজনি। ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে ২০১৭ সালে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। ক্লাব কেরিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ  তিনি খেলেছেন এই জুভেন্টাসের হয়েই।

৩৪ বছর বয়সি শেজনি জুভেন্টাসের হয়ে তিনটি করে লিগ শিরোপা ও ইতালিয়ান কাপ জেতার স্বাদ পান। জাতীয় দলের হয়ে ৮৪টি ম্যাচ খেলেছেন শেজনি। সবশেষ ইউরোতেও পোল্যান্ডের এক নম্বর গোলরক্ষক ছিলেন তিনি। ইউরোতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল  পোল্যান্ড।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top