News Flash

  • Home
  • প্রধান খবর
  • নবান্ন ও সংলগ্ন আঁটোসাঁটো নিরাপত্তা, কলকাতাতেও মোতায়েন পুলিশ বাহিনী
Image

নবান্ন ও সংলগ্ন আঁটোসাঁটো নিরাপত্তা, কলকাতাতেও মোতায়েন পুলিশ বাহিনী

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): “ছাত্র সমাজ”-এর নবান্ন অভিযানের কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই নবান্ন ও সংলগ্ন এলাকায় আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। বৃষ্টির মধ্যেই বিভিন্ন গাড়ি দাঁড় করিতে চেকিং করা হয়। কলকাতাতেও মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। জেলা থেকে উচ্চ পদস্থপুলিশ আধিকারিকদের নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ জন আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসার থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়াও, ডিসি, এডিসিপি, এসিপি-সহ একাধিক পদমর্যাদার আধিকারিকরাও থাকবেন।মন্দিরতলা, চাটার্জি হাট, শিবপুর, কাজিপাড়া, ক্যারি রোড, শালিমার, বি গার্ডেন এলাকায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনা এক্সপ্রেসওয়ে ও  ফোরশোর রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top