ক্রীড়া প্রতিনিধি আগরতলা।প্রথমবারের মতো কৈলাসহরে নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশন। কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কৈলাসহর পুর পরিষদের সহযোগিতায় ওয়ার্ড ভিত্তিক নৈশকালীন নকআউট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় সোমবার রাতে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অরুন সাহা, সম্পাদক পিন্টু ঘোষ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সুমন্ত দেব রায়, সভাপতি সন্দীপ দেব রায়, জেলা ক্রীড়া আধিকারিক অমিত যাদব সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার গন। ভারী বৃষ্টিপাতের মধ্যেও ওয়ার্ড ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় খেলোয়াড় থেকে শুরু করে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় কৈলাসহর পুর পরিষদের ১২ নং ওয়ার্ড ও ১৪ নং ওয়ার্ডের মধ্যে। খেলার প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় জয় সূচক গোল করে ১৪ নং ওয়ার্ড। গোল পরিশোধ করার একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয় ১২ নং ওয়ার্ডের খেলোয়াড়রা। খেলার নির্দিষ্ট সময় শেষে ১-০ গোলে জয়লাভ করে ১৪ নং ওয়ার্ড। কৈলাসহর পুর পরিষদের ১৭ টি ওয়ার্ড রয়েছে। মঙ্গলবার থেকে প্রতি রাতে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক চেয়ারপার্সন চপলা দেব রায় বলেন, প্রথমবারের মতো ওয়ার্ড ভিত্তিক নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কৈলাসহরে এবং শুধুমাত্র ওই ওয়ার্ড এলাকার খেলোয়াড়রায় অংশ নেবে এই খেলায়। ওয়ার্ড গুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলোয়ার থেকে শুরু করে ওয়ার্ডের সাধারণ নাগরিকরা উৎসাহিত এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার জন্য। সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক পিন্টু ঘোষ কৈলাসহরের সমস্ত ক্রীড়া প্রেমী দর্শকদের মাঠে এসে খেলা উপভোগ করার জন্য ও খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আহ্বান রাখেন। তিনি বলেন এধরনের খেলার আয়োজনে ওয়ার্ড এলাকার খেলোয়াড়দের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে।এই টুর্নামেন্টের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত আলোচনা করেন ঊনকোটি জেলা ক্রীড়া আধিকারিক অমির যাদব। এধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনকে তিনি ধন্যবাদ জানান।

কৈলাশহরে শুরু নৈশকালীন নক আউট ফুটবল টুর্নামেন্ট
Releated Posts
মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ
ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

















