News Flash

  • Home
  • খেলা
  • জিমন্যাস্ট দীপা বিষয়ক গবেষণা করে পিএইচডি : আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়
Image

জিমন্যাস্ট দীপা বিষয়ক গবেষণা করে পিএইচডি : আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মঙ্গলবার দিনটি স্মরণীয় হয়ে থাকবে। খুশির বার্তা নিয়ে নোটিফিকেশন বাড়িতে পৌঁছেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। রাজ্য ক্রীড়া জগতে বিশেষ করে ক্রীড়া বিষয়ক অধ্যায়নের ক্ষেত্রে আগামী দিনে আরও এক মাইল ফলকের উন্মোচন হতে যাচ্ছে, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা মিহির শীলের পিএইচডি বিষয়ক থিসিস প্রকাশের মধ্য দিয়ে। ২০১৬ থেকে মধ্যপ্রদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় “শ্রী সত্য সাঁই ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড মেডিকেল সায়েন্সেস” থেকে শ্রীশীল যে বিষয়ের উপর গবেষণা ধর্মী কাজ করে আসছেন তার বিষয়বস্তু মূলতঃ একজন জিমন্যাস্টের কেমন ধরনের ফিজিওলজি, মরফোলজি এবং হেমাটোলজির প্রয়োজন। নির্দিষ্ট এই বিষয়ের উপর গবেষণা তথা থিসিস মুখ্যত আগামী দিনে অ্যাথলেটদের জন্য অভূতপূর্বক কাজে আসবে। থিসিসের প্রাসঙ্গিক বিষয় হিসেবে মিহির শীল অলিম্পিয়ান দীপা কর্মকারের ফিজিক্যাল এবং মরফোলজিক্যাল বিষয় ভিত্তিক তথ্য এবং আলোচনা সংগ্রহ করেছেন। এবং টাইটেলে তা উল্লেখও করেছেন। গবেষক মিহির শীলের পিএইচডি-র টাইটেল হল “এন অ্যানালাইটিকাল স্টাডি অন ফিমেল ফেনোমেনাল জিমন্যাস্ট উইথ রেফারেন্স অফ দীপা কর্মকার”। খ্যাতনামা মহিলা জিমন্যাস্ট হিসেবে দীপা কর্মকারের প্রেক্ষাপট এক্ষেত্রে অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ইতোমধ্যে অলিম্পিয়ান পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার এবং দ্রোণাচার্য কোচ বিশ্বেস্বর নন্দী-র সম্মান সূচক উপস্থিতিতে গবেষক মিহির শীল এই পিএইচডি বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে সংবাদ সূত্রে জানিয়েছেন।

Releated Posts

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top