News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সর্বাধিক বৃষ্টিপাত সাব্রুমে ৬৯ এমএম, সর্বনিম্ম এডি নগর 
Image

ত্রিপুরায় সর্বাধিক বৃষ্টিপাত সাব্রুমে ৬৯ এমএম, সর্বনিম্ম এডি নগর 

আগরতলা, ১৭ আগস্ট: আজ সকাল থেকে ত্রিপুরায় মাঝারি বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে ৬৯ এমএম এবং সর্বনিম্ন এডি নগরে ০.২ এমএম রেকর্ড করা হয়েছে।এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ত্রিপুরা জেলায় কমলা সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় হলুদ সর্তকতা জারি করেছে। 

প্রসঙ্গত, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগরে ০.২ এমএম,  বোধজংনগরে ০.৫ এমএম, ডিএম অফিসে ০.৫ এমএম, সচিবালয়ে ৪.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার সোনামুড়ায় ৮ এমএম, বিশ্রামগঞ্জে ৫ এমএম, খোয়াই জেলায় ৩.৪ এমএম এবং তেলিয়ামুড়ায় ৩ এমএম, গোমতী জেলায় উদয়পুরে ৬.২ এমএম, অমরপুরে ২৯.২ এমএম, করবুকে ১৫.১ এমএম এবং কাকরাবনে ৩.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ৫২ এমএম, সাব্রুমে ৬৯ এমএম, বাগাফা ১৮ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ৭.২ এমএম, কাঞ্চনপুরে ৩৬.২ এমএম, কদমতলায় ৬০.৮ এমএম এবং নতুনবাজার ১২.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ৫৫ এমএম এবং কৈলাসহরে ৭.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ২৮ এমএম, কমলপুরে ৫৬ এমএম এবং মনুঘাটে ৩৭.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top