News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে তেলিয়ামুড়ায় দুঃসাহসিক ডাকাতি, আহত তিন
Image

রাতের আঁধারে তেলিয়ামুড়ায় দুঃসাহসিক ডাকাতি, আহত তিন

আগরতলা, ১৭ আগস্ট: রাতের আঁধারে তেলিয়ামুড়া থানার অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে রুমহর্ষক ডাকাতির ঘটনা ঘটে্এই ঘটনার পরিপ্রেক্ষিতে একই পরিবারের তিন জন রক্তাক্ত এবং আহত হয়েছেন।   বাড়ির স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নগদ অর্থ এবং প্রয়োজনীয় সামগ্রী লুট করা হয়েছে বলে অভিযোগ গৃহকর্তার।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার রাত আনুমানিক দুই’টা নাগাদ মুখ বাঁধা অবস্থায় হাফপ্যান্ট এবং গেঞ্জি পরিহিত ধারালো অস্ত্র নিয়ে ডাকাত দল পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার সব্জি বিক্রেতা এবং লেবু চাষি  কৃষ্ণধন দাসের বাড়িতে হানা দেয়। সেই সময় ডাকাতের দল কৃষ্ণধন দাস সহ তার স্ত্রী এবং ছোট ছেলে’কে হাত-পা এবং মুখে বেঁধে রেখে ঘরে থাকা নগদ টাকা ,স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় এবং বেশ কিছু সামগ্রী লন্ড ভন্ড করে। 

আরও জানা গিয়েছে, বাড়ির তিন তিনটি মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগ। বাড়ির মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন জড়ো হয় এবং খবর দেওয়া হয়েছপ তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে । ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গোটা তেলিয়ামুড়া জুড়ে রীতিমতো আতঙ্ক-জনক পরিস্থিতি বিরাজ করছে।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top