News Flash

  • Home
  • প্রধান খবর
  • শেখ হাসিনা এবং আরও ৬ জনের বিরুদ্ধে  খুনের মামলা দায়ের
Image

শেখ হাসিনা এবং আরও ৬ জনের বিরুদ্ধে  খুনের মামলা দায়ের

ঢাকা, ১৩ আগস্ট (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ছ’জনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় দায়ের হল খুনের মামলা। ছাত্র বিক্ষোভ চলাকালীন, রাজধানী ঢাকার মহম্মদপুরে, আবু সায়েদ নামে এক মুদি-দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতেই এই মামলা।আওয়ামি লিগ সভাপতি তথা সেই দেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাকিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করতে চেয়ে আবেদন করেছেন আমির হামজা নামে ওই দোকানির এক আত্মীয়। মঙ্গলবার সেই আবেদন গ্রহণ করে শেখ হাসিনা ও ওই ছয়জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজেশ চৌধুরী। এদিনই মহম্মদপুর থানায় মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। ১৯ জুলাই, মহম্মদপুরে এরকমই এক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মুদি-দোকানি আবু সায়েদের। শেখ হাসিনার নির্দেশেই সেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, ছাত্র বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top