News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়ানাডে ১০০-র বেশি বাড়ি তৈরি করে দেবে কংগ্রেস পরিবার, আশ্বাস রাহুল গান্ধীর
Image

ওয়ানাডে ১০০-র বেশি বাড়ি তৈরি করে দেবে কংগ্রেস পরিবার, আশ্বাস রাহুল গান্ধীর

ওয়ানাড, ২ আগস্ট (হি.স.) : ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়ানাডে ১০০-র বেশি বাড়ি তৈরি করে দেবে কংগ্রেস পরিবার। আশ্বাস দিলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল বলেছেন, “আমি গতকাল থেকে এখানে রয়েছি। ভয়ানক বিয়োগান্তক ঘটনা ঘটেছে। শুক্রবার আমরা প্রশাসন এবং পঞ্চায়েতের সঙ্গে একটি বৈঠক করেছি। তাঁরা আমাদের হতাহতের সংখ্যা, ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা এবং নিজেদের কৌশল সম্পর্কে অবহিত করেছেন। আমরা বলেছিলাম, আমরা এখানে ১০০-র বেশি বাড়ি তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” বৃহস্পতিবার থেকে ওয়ানাডে রয়েছেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। সঙ্গে রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীও। ওয়ানাডের মেপ্পাডি চুরামালায় জেলা প্রশাসন ও বন আধিকারিকরা তাঁদের সামনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

Releated Posts

পশ্চিমবঙ্গের নতুন জননিরাপত্তা আইন স্থগিতের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গে সদ্য কার্যকর হওয়া ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন, ২০২৬’-এর বৈধতা…

ByBySandeep Biswas Jul 13, 2026

অযোধ্যা মন্দিরের অনুদান তছরুপ মামলায় এসআইটিকে স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের, পরবর্তী শুনানি ২০ জুলাই

নয়াদিল্লি, ১৩ জুলাই : অযোধ্যার রামমন্দিরে প্রাপ্ত অনুদান তছরুপের অভিযোগে গঠিত উত্তরপ্রদেশ সরকারের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-কে তদন্তের…

ByBySandeep Biswas Jul 13, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ১৮ অমরনাথ যাত্রী

জম্মু, ১৩ জুলাই (আইএএনএস) : জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সোমবার অমরনাথ যাত্রীদের বহরকে ঘিরে…

ByBySandeep Biswas Jul 13, 2026

জাতীয় শোকের জেরে এনএফএসইউ-তে ইন্টারপোলের ডিজিটাল ফরেন্সিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

গান্ধীনগর, ১৩ জুলাই (আইএএনএস): কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে কেন্দ্রীয় সরকারের ঘোষিত একদিনের জাতীয়…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top