News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় প্রয়াত, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Image

প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় প্রয়াত, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার রাতেই তাঁর মৃত্যুর দুঃসংবাদ জানা যায়। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। মাসখানেক আগে দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। বুধবার রাতে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন অংশুমান।২২ বছরের ক্রিকেটজীবনে দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন গায়কোয়াড়। ১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ৪০টি টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন। শতরান করেছেন দু’টি, অর্ধশতরান ১০টি। সর্বোচ্চ রান ২০১। মোট ১৫টি এক দিনের ম্যাচও খেলেছেন তিনি। ২০.৬৯ গড়ে ২৬৯ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৬টি ম্যাচে ১২১৩৬ রান করেছেন। শতরান রয়েছে ৩৪টি।অংশুমানের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সৌরভ গঙ্গেপাধ্যায়, জয় শাহ। প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “অংশুমান গায়কোয়াড় জিকে ক্রিকেটে তাঁর অবদানের জন্য স্মরণ করা হবে। তিনি একজন প্রতিভাবান খেলোয়াড় এবং একজন অসাধারণ কোচ ছিলেন। তাঁর মৃত্যুতে ব্যথিত।”

Releated Posts

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top