News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভারতের প্রবৃদ্ধির গতি বজায় রাখতে মজবুত রোডম্যাপ তৈরি করেছে কেন্দ্রীয় বাজেট : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
Image

ভারতের প্রবৃদ্ধির গতি বজায় রাখতে মজবুত রোডম্যাপ তৈরি করেছে কেন্দ্রীয় বাজেট : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ২৩ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ (মঙ্গলবার) যে বাজেট পেশ করেছেন তা ‘ভারতের প্রবৃদ্ধির গতি বজায় রাখার ক্ষেত্রে একটি মজবুত রোডম্যাপ’ তৈরি করেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি আরও বলেন, এবারের কেন্দ্রীয় বাজেট কর্মসংস্থান সৃষ্টি এবং ছোট ব্যবসাকে শক্তিশালী করার ক্ষেত্রে ‘অভূতপূর্ব’।

দিল্লিতে অবস্থানরত মুখ্যমন্ত্রী ড. শর্মা তাঁর মাইক্রোব্লগিং সাইট এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণজি এবং তাঁর দলের প্রতি আমার অভিনন্দন এমন একটি বাজেট পেশ করার জন্য যা ভারতের প্রবৃদ্ধির গতি বজায় রাখার জন্য একটি মজবুত রোডম্যাপ তৈরি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কল্পনাপ্রসূত এই বাজেট আমাদের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিসেবে প্রতিষ্ঠিত করতে উপস্থাপন করেছেন মাননীয়া নির্মলাজি।’

তিনি লিখেছেন, ‘বন্যায় সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য এই বাজেটে অসম যে বিশেষ সহায়তা পাবে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ভূমি নিবন্ধনের জন্য ঘোষিত চমৎকার সংস্কারগুলি মিশন বসুন্ধরা ৩.০-এর মতো আমাদের চলমান প্রচেষ্টাকে পরিপূরক করবে বাজেট।’

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top