News Flash

  • Home
  • প্রধান খবর
  • নীতীশ-চন্দ্রবাবুর রাজ্যের জন্য “বিশেষ” ঘোষণা নির্মলার
Image

নীতীশ-চন্দ্রবাবুর রাজ্যের জন্য “বিশেষ” ঘোষণা নির্মলার

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি. স.) : মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বিহারের জন্য বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। পাশাপাশি বিহারের পর্যটন, পরিবহন, ক্রীড়া, চিকিৎসা ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ১৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য এবং শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্যের কথা উল্লেখ বাজেটে। জল, বিদ্যুৎ, রাস্তা ও রেলের উন্নতির জন্য অন্ধ্রকে দেওয়া হচ্ছে বিশেষ প্যাকেজ।  

প্রসঙ্গত, বাজেট পাশের আগেরদিনই বিহারের বিশেষ মর্যাদার দাবি খারিজ করেছিল কেন্দ্র। তা নিয়ে রাজধানীর রাজনৈতিক মহলে বিভিন্ন চর্চা চলছিল। তারপর বাজেটের দিনই এনডিএ-র দুই জোটসঙ্গী নীতীশ-চন্দ্রবাবুর রাজ্যের জন্য বিশেষ প্যাকেজে শরিকদের কিছুটা প্রলেপ দেওয়া গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  

উল্লেখ্য, দেশের অর্থমন্ত্রী হিসাবে এদিন টানা সাত বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। এর আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসাবে টানা ছ’বার বাজেট পেশ করে নজির গড়েছিলেন। মঙ্গলবার মোরারজির রেকর্ড ভাঙলেন নির্মলা। বাজেট পেশের আগে দিস্তা দিস্তা কাগজ ভর্তি স্যুটকেস নিয়ে অর্থমন্ত্রীদের সংসদে ঢোকার রেওয়াজ শেষ হয়েছে বেশ কয়েক বছর আগেই। হাল আমলের সঙ্গে তাল মিলিয়ে হয়েছে ‘পেপারলেস’ বাজেট। সেই অনুসারেই মঙ্গলবার লাল খাপে মোড়া ট্যাবলেট নিয়ে নর্থ ব্লকের সামনে আসেন নির্মলা।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top