News Flash

  • Home
  • প্রধান খবর
  • আয়করের ক্ষেত্রে বড় ঘোষণা নির্মলার, ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বৃদ্ধি
Image

আয়করের ক্ষেত্রে বড় ঘোষণা নির্মলার, ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বৃদ্ধি

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেটে আয়করের ক্ষেত্রে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন আয়কর পরিকাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হল। আয়কর ছাড়ের ক্ষেত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা ঘোষণা করলেন, ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না। ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ। বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন, বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে। ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ। বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর। নতুন কর পরিকাঠামোয় ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা।ক্যাপিটাল গেনে করছাড়ের ঊর্ধসীমা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার। নিউ ট্যাক্স রেজিম বা নয়া কর কাঠামোয় ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার ঘোষণা। পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনভোগীরা অতিরিক্ত সুবিধা পাবেন।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top