News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বয়কট করার ডাক দিয়েছে সিপিআই (এমএল)
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বয়কট করার ডাক দিয়েছে সিপিআই (এমএল)

আগরতলা, ২৩ জুলাই: রাজ্যে গণতন্ত্র নেই। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না। জনগণের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ নেই। তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বয়কট করার ডাক দিল সিপিআই (এমএল)।

সিপিআই(এম এল) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার বলেন, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে সন্ত্রাসের বাতাবরণ কায়েম হয়ে রয়েছে। বিরোধীদলের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে। বক্সনগর, বামুটিয়া, সালেমা, জিরানিয়া, এবং টেপানিয়া ব্লকে কর্মীদের উের আক্রমণ করা হয়েছে। ও, সি, এসডিপিও-র সামনে উদয়পুর টেপানিয়া ব্লকে ১১ জুলাই সিপিআই (এম এল) রাজ্য সম্পাদককে শারীরিক নির্যাতনের করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ৩৫ টি ব্লকের মধ্যে ২৩ টি ব্লকে এমন আক্রমণের ঘটনা ঘটেছে। ১৩ টি ব্লকে বিরোধীরা মনোনয়ন পত্র জমা দিতে পারেনি।এমতাবস্থায় ১২ জুলাই সিপিআইএম মনোনীত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী বাদল শীল স্থানীয় চোত্তাখলা বাজারে বিজেপি দুবৃত্তদের দ্বারা ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়ে যান। মনোনয়ন পত্র আনতে গিয়ে ১১ জুলাই রাজ্য সম্পাদক টেপানিয়া ব্লকে আক্রান্ত হন। ১৮ জুলাই মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে মাতাবাড়ি ব্লকে সিপিআই(এম এল) প্রার্থীরা আক্রান্ত হন। পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রার্থী নজির মিঞা সরকার বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের ফলে জ্ঞান হারিয়ে ফেলেন। তাছাড়া, রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীকে তাঁর নিজের দলের প্রার্থী ও প্রস্তাবকদের সঙ্গে করে ব্লকে ব্লকে মনোনয়ন পত্র জমা দিতে গেলে বাধার মুখে পড়তে হয়। তাঁদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সাতচান্দ ব্লক, পোয়াংবাড়ি, ডুকলি, সালেমা ও দুর্গা চৌমুহনী ব্লকে এমন ঘটনা ঘটে। পরিস্থিতি এতোটাই খারাপ ছিল যে, নলছড় ব্লকে বিরোধী দলনেতা যেতেই পারেননি।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top