News Flash

  • Home
  • বিদেশ
  • সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থায়, রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের
Image

সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থায়, রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের

ঢাকা, ২১ জুলাই (হি.স.): অশান্ত বাংলাদেশ। দিকে দিকে জ্বলছে আগুন। বন্ধ ইন্টারনেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে সেনা। এর মাঝেই সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বড় রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে বলেই রায় দিয়েছে শীর্ষ আদালত। রবিবার সংরক্ষণ নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টে শুনানি ছিল। যাতে হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট সাত শতাংশ সংরক্ষণ রাখতে হবে। তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। বাকি দু’শতাংশ অন্য শ্রেণির জন্য সংরক্ষিত থাকবে।২০১৮ সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা গত ৫ জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। অর্থাৎ, এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিছুটা গিয়েছে হাসিনা সরকারের পক্ষেই।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top