News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি ফেটে মৃত্যু দুই জওয়ানের, আহত আরও ৪
Image

ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি ফেটে মৃত্যু দুই জওয়ানের, আহত আরও ৪

রায়পুর, ১৮ জুলাই (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় আইইডি ফেটে প্রাণ হারালেন দুই এসটিএফ জওয়ান। এছাড়াও আরও ৪ জন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানদের উদ্ধার করে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা এখনও জানা যায়নি। শহীদ দুই জওয়ান হলেন – রায়পুরের বাসিন্দা কনস্টেবল ভরত সাহু এবং নারায়ণপুরের বাসিন্দা কনস্টেবল এস সিং কাঙ্গে।বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব বলেছেন, মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পর বুধবার (১৬ জুলাই) বিজাপুর, দান্তেওয়াড়া ও সুকমা জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় এসটিএফ, ডিআরজি, কোবরা ও সিআরপিএফ বাহিনী। অভিযান শেষে জওয়ানরা যখন ফিরে আসছিলেন সেই সময় বিজাপুর জেলার তারীম এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি ফেটে বিস্ফোরণ হয়। এই আইইডি বিস্ফোরণে দুই জওয়ানের মৃত্যু হয়েছে ও ৪ জন আহত হয়েছেন। আহত জওয়ানদের রায়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top