News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুনরায় নিট পরীক্ষা যদি নিতে হয়, তাহলে পোক্ত প্রমাণ থাকতে হবে : সুপ্রিম কোর্ট
Image

পুনরায় নিট পরীক্ষা যদি নিতে হয়, তাহলে পোক্ত প্রমাণ থাকতে হবে : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): পুনরায় নিট-ইউজি পরীক্ষা যদি নিতে হয়, তাহলে পোক্ত প্রমাণ থাকতে হবে। বৃহস্পতিবার এই অভিমত পোষণ করল সুপ্রিম কোর্ট। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট বলেছে, এই বিষয়টি জরুরি, লক্ষ লক্ষ শিক্ষার্থী এই বিষয়ে একটি ফলাফলের জন্য অপেক্ষা করছেন। সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, সিবিআই নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং অনিয়মের তদন্তের বিষয়ে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, এখন তদন্ত চলছে এবং সিবিআই আমাদের যা বলেছে, তদন্তের বিষয় যদি প্রকাশ করা হয়, তাহলে তা তদন্তকে প্রভাবিত করবে।নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের কারণে ব্যাপক পরিসরে প্রভাব পড়েছে বলে যদি কোনও পোক্ত প্রমাণ পাওয়া যায়, একমাত্র সে ক্ষেত্রেই পুনরায় পরীক্ষা নেওয়া যেতে পারে, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে পুনরায় পরীক্ষার দাবিতে ৪০টিরও বেশি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ কথা জানিয়েছে। পুনরায় পরীক্ষার দাবিতে মামলাকারীদের তরফে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী নরেন্দ্র হুডা। প্রধান বিচারপতি তাঁকে বলেন, এমন কোনও প্রমাণ থাকতে হবে যা ইঙ্গিত করে প্রশ্নফাঁসের জন্য পুরো পরীক্ষাই প্রভাবিত হয়েছে। যে কারণে গোটা ইউজি-নিট পরীক্ষা বাতিল করা যেতে পারে। মামলার শুনানিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “শুধুমাত্র ২৩ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ পরীক্ষার্থী ভর্তি হবেন, এই কারণে আমরা পুনরায় পরীক্ষার নির্দেশ দিতে পারি না। পুনরায় পরীক্ষা যদি নিতে হয়, তবে তার জন্য পোক্ত প্রমাণ থাকতে হবে যে, গোটা পরীক্ষা ব্যবস্থাতেই এর প্রভাব পড়েছে।”সুপ্রিম কোর্ট এদিন নিট-ইউজি পরীক্ষায় শীর্ষ স্থান পাওয়া ও তাঁরা কোন শহর থেকে এসেছেন তা জানতে চায়। এনটিএ-কে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করে – পুরো পরীক্ষায় ২৩.৩৩ লক্ষের মধ্যে কতজন শিক্ষার্থী নিজেদের কেন্দ্র পরিবর্তন করেছে? এনটিএ বলছে, সংশোধনের নামে, শিক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তন করেছে এবং ১৫ হাজার শিক্ষার্থী সংশোধনের জন্য উইন্ডোটি ব্যবহার করেছে। এনটিএ এদিন সুপ্রিম কোর্টকে বলেছেন, শিক্ষার্থীরা শুধুমাত্র শহর পরিবর্তন করতে পারেন এবং কোনও প্রার্থী কেন্দ্র বেছে নিতে পারে না। পরীক্ষা কেন্দ্র সিস্টেম দ্বারা স্থির করা হয়, কেন্দ্র স্থির হয় পরীক্ষার মাত্র দুই দিন আগে, তাই কেউ জানে না কোন কেন্দ্রে তাঁর পরীক্ষা হবে।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top