News Flash

  • Home
  • প্রধান খবর
  • মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। বৈঠকে মুখ্যসচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল–সহ রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও দমকল, বিপর্যয় মোকাবিলা ও বিদ্যুৎ দফতরের কর্তারাও বৈঠকে থাকবেন। প্রসঙ্গত, প্রতি বছরই পুজোর আগে কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মমতা। ওই সভা থেকেই পুজো কমিটিগুলির অনুদান ও বিদ্যুৎ বিলে ছাড়ের কথা মুখ্যমন্ত্রী জানিয়ে দেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন নবান্নের কর্তারা। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই পুজো। গত কয়েক বছর ধরে অনুদানের পরিমাণ বেড়েছে। গত বছর পুজো কমিটিগুলি ৭০ হাজার টাকা করে পেয়েছে। এবারও অনুদান বাড়বে কিনা তা নিয়ে জল্পনা চলছে।ইতিমধ্যেই বড় পুজো কমিটিগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কয়েকটি পুজো কমিটি তাদের থিমও ঘোষণা করেছে। কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের উদ্বোধন পিতৃপক্ষেই হয়ে যায়। তবে এবার কবে মণ্ডপের উদ্বোধন হবে তা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। এই পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘মুখ্যমন্ত্রীর সময় পাওয়া গেলে তখনই জানানো হবে।’

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top