News Flash

  • Home
  • বিদেশ
  • কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ, মৃতের সংখ্যা বেড়ে ১৭
Image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ, মৃতের সংখ্যা বেড়ে ১৭

ঢাকা, ১৮ জুলাই (হি.স.):  কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে বেড়েই চলেছে বাংলাদেশে। বাড়ছে মৃতের সংখ্যা। সংঘর্ষে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো। নিহতদের মধ্যে বেশিরভাগই কিশোর ও তরুণ। নরসিংদীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে তাহমিদ তামিম (১৫) ও মহম্মদ ইমন মিয়াঁ (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে পটিয়া সরকারি কলেজের ছাত্র মহাম্মদ ইমাদ (১৮) নিহত হয়েছেন। সেখানে মৃত্যু হয়েছে ২২ বছরের আরেক তরুণের। তাঁর পরিচয় জানা যায়নি।উত্তরায় পুলিশ ও ছাত্রলিগ–যুবলিগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ধানমন্ডিতে সংঘর্ষে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী, রামপুরায় এক পথচারী, যাত্রাবাড়িতে এক রিকশাচালক, সাভারে এক শিক্ষার্থী এবং মাদারীপুরে এক শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে বলে খবর।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মালিবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। যাত্রাবাড়ি এলাকায় সকাল থেকে সংঘর্ষ চলছে। উত্তরাতেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাসবের সংঘর্ষ হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা বিক্ষোভে উত্তাল। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে বিক্ষোভ চলছে। রামপুরা এলাকায় বহু মানুষের জমায়েত দেখা গিয়েছে। সকাল থেকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লিগ নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়।এদিন সকাল থেকে ধানমন্ডি, সায়েন্স ল্যাব ও আজিমপুর এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গিয়েছে। সেই সঙ্গে আসাদ গেট, ধানমন্ডি ২৭, কলাবাগান, সায়েন্স ল্যাব ও নিউমার্কেট এলাকায় চাপাতি, রাম দা, হকিস্টিক হাতে দেখা গিয়েছে আওয়ামী লিগের নেতা-কর্মীদের।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top