News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস ও জেএমএম মিথ্যার মেশিনে পরিণত হয়েছে : শিবরাজ চৌহান
Image

কংগ্রেস ও জেএমএম মিথ্যার মেশিনে পরিণত হয়েছে : শিবরাজ চৌহান

রাঁচি, ১৪ জুলাই (হি.স.): কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। রবিবার রাঁচিতে এক অনুষ্ঠানে শিবরাজ সিং চৌহান বলেছেন, “কংগ্রেস এবং জেএমএম মিথ্যার মেশিনে পরিণত হয়েছে, তাঁরা প্রতিদিন মিথ্যা বলে যে তারা কম আসন পেয়েও সাফল্য অর্জন করেছে। একই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডেও। আমরা যদি লোকসভার ফলাফলকে বিধানসভার ফলাফলে রূপান্তরিত করি, আমরা ৮১টির মধ্যে ৫২টি আসন জিতেছি।” শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, সোরেন সরকার কৃষকদের দেওয়া একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি। কৃষক ভাইয়েরা, মনে রাখবেন ঝাড়খণ্ডে যখন বিজেপি সরকার ছিল, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির মতোই ঝাড়খণ্ডের কৃষকদের প্রতি একর ৫ হাজার টাকার তহবিল দেওয়া হয়েছিল, কিন্তু হেমন্ত সরকার প্রকল্পটি বন্ধ করে কৃষকদের প্রতি অবিচার করেছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top