News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদে প্রবল বজ্রপাত, আহত স্কুলের একাধিক পড়ুয়া
Image

মুর্শিদাবাদে প্রবল বজ্রপাত, আহত স্কুলের একাধিক পড়ুয়া

মুর্শিদাবাদ, ১১ জুলাই (হি.স.) :  বাজের ঝলকানিতে আহত হল মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের  ২০ জনেরও বেশি পড়ুয়া। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।  আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতালে।  

এদিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায়। সঙ্গে প্রবল বজ্রপাত। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছ রয়েছে। সেই গাছেই পড়ে সজোরে বাজ। তাতেই প্রায় ২০ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়। তবে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।

বুধবার থেকেই বৃষ্টি র পূর্বাভাস ছিল মুর্শিদাবাদ জেলায়। এদিন হালকা বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবারও সেই বৃষ্টি চলে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হয় একাধিক জায়গায়। ডোমকল হাসপাতাল চত্বরের সামনেও জল জমে যায়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top