News Flash

  • Home
  • প্রধান খবর
  • সবংয়ে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ
Image

সবংয়ে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

সবং, ৯ জুলাই (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে প্রতিবেশী মহিলার বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। প্রতিবেশী ওই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মৃত ব্যক্তির, এমনটাই ধারণা করছেন স্থানীয়রা। সোমবার গভীর রাতে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। দেহ উদ্ধার করার পাশাপাশি মহিলাকে আটক করা হয়েছে। সবং থানার অন্তর্গত দশগ্রামের কোলন্দা গ্রামের ঘটনা।  পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম নবকুমার পণ্ডা (৪৭)। তাঁর স্ত্রী রয়েছেন। গত চার বছর ধরে প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল নবকুমারের। সোমবার মধ্যরাতে স্থানীয়েরা জানতে পারেন, ওই বধূর বাড়িতে নবকুমার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। খবর পেয়ে মাঝরাতেই পৌঁছে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top